Mother love for children ❤️
এক মায়ের আর্তনাদ!
মায়ের আর্তনাদ পৃথিবীতে এর চেয়ে বেশি দুঃখ আছে বলে আমার মনে হয় না।সন্তানের জন্য মায়ের আর্তনাদ পৃথিবীর মধ্যে খুব স্বাভাবিক বিষয় মনে হয়।সব মা'ই তার সন্তানের জন্য আর্তনাদ করে,দুঃখ করে। কিন্তু শেষ পর্যন্ত মা কি সে-ই সন্তান থেকে পর্যাপ্ত ভালোবাসা পায়?
গতকাল আছর নামাজ পড়তে যা-ই। নামাজ শেষ করে বের হওয়ার সময় দেখি এক মায়ের আর্তনাদ, কান্না। সন্তানের জন্য মানুষের কাছে হাত পাততে দ্বিধা বোধ করেন না মা।সন্তান হাসপাতালের বেডে শুয়ে আছে কিন্তু মা তার ছেলের জন্য মানুষের হাতে পায়ে ধরে তার নিজ সন্তানকে বাঁচানোর জন্য। সব মানুষের সামনে কান্না করছে আমার ছেলের লিভার সমস্যা। আপনারা আমাকে সাহায্য করেন আমার ছেলেকে বাঁচান।কি যে দুঃখ, বেদনা, কষ্ট সে-ই মাকে দেখে ফিল করতে পারছিলাম।
যখন মাগরিব নামাজ পড়তে গেলাম সে-ই একই অবস্থা। আমার নিজের কাছে খুব বিষন্নতা লাগছিলো, এক মায়ের আর্তনাদ দেখে।এই পৃথিবীতে মা সন্তানকে ভালোবাসাবে এটা স্বাভাবিক কিন্তু সে-ই সন্তান মাকে, মায়ের সমান ভালোবাসা দেওয়াটা হলো অস্বাভাবিক।
মায়ের ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না।
আজকে মাগরিব নামাজের সময় আরেক মায়ের আত্ম চিৎকার। নিজের মান মর্যাদা বিসর্জন দিয়ে সন্তানের খাবারের জন্য কারো কাছে মাথানত করতে দ্বিধাবোধ করে না।এইতো মা,এই তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এতো আত্মত্যাগের বিনিময়ে মা সন্তানে কাছ থেকে কি পেতে পারে এমন কোনো মূল্যবান জিনিস আছে এই পৃথিবীতে??
যদি থাকে তাহলে, আমি আমার মা'কে সে-ই অমূল্য জিনিসটা দেওয়ার চেষ্টা করবো।
Jahangir hawladar
Dhaka College, Department of English
Comments
Post a Comment