Hector vs Achilles

 Hector vs Achilles 

আমার মতে হেক্টর হলো রিয়েল হিরো যে নিজের জীবন বিসর্জন দিয়েছে তার এক মাত্র ভাইয়ের জন্য। 

কেনো হেক্টর রিয়েল হিরো?


১ঃ হেক্টর ছোট ভাই প্যারিস যখন হেলেন কে নিয়ে আসে তখন তাকে শাসন করে কিন্তু পরবর্তী ভাইয়ের ভালোবাসা মেনে নেয়।


২ঃ হেক্টর জানতো এই ভালোবাসার পরিনতি খুব ভয়াবহ হবে তবুও ছোট ভাইয়ের জন্য হেলেনকে গ্রহণ করেছে।

৩ঃ হেলেন এবং প্যারিসের ভালোবাসা কারণে ট্রয় রাজ্যে যত ধরনের সমস্যা হয়েছে হেক্টর সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

৪ঃ ট্রয় রাজ্যের রাজা Priam তার বড় ছেলে হেক্টর প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা করতেন।

৫ঃ হেক্টর নিজের রাজ্যকে রক্ষা করার জন্য সব যুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

৬। হেক্টর একজন ভাই হিসাবে খুব দায়িত্ববান,নিজের স্ত্রীর এবং সন্তানের প্রতি অগাধ ভালোবাসা।

৭। হেক্টর যখন Achilles এর বন্ধুকে Achilles মনে করে, যুদ্ধ ক্ষেত্রে হত্যা করে। যখন দেখলো সে Achilles নয় তখন হেক্টর চিন্তা করছে Achilles তাকে মারার জন্য  আসবে।

৮। Achilles তাকে হত্যা করবে এটা জেনেও সে পালিয়ে যায় নাই।বরং যখন Achilles তাকে হত্যা করার জন্য আসলো তখন হেক্টর সবার কাছে থেকে আশীর্বাদ নিয়ে আসলো।

৯।হেক্টর তার স্ত্রী, সন্তান, বাবা, ভাই সবার সামনে নিজের জীবন বিসর্জন দিলো শুধু মাত্র ছোট ভাইয়ের ভালোবাসার রক্ষাতে।

১০। এখানে দেখা যায় হেক্টর একজন ট্রাজেডি হিরো কারণ সব কিছু নিজের নেতৃত্ব দিয়ে, সর্বশেষ তার নেতৃত্ব শেষ হয় তার জীবন বিসর্জন দিয়ে।


১। Achilles একজন ক্রোধ বীরত্বের পরিচয় দেয়।

২।Achilles যুদ্ধে করতে এসে একটা রাজ্য ধ্বংস করেছে।

৩।অ্যাকিলিস তার কোনো স্ত্রী, সন্তান, ভাই ছিলো না।তিনি সব সময় ক্রোধ নিয়ে চলতেন।তার ক্রোধের কারণে ট্রয় রাজ্যের অসংখ্য সৈন্য মৃত্যু বরণ করেছে।

৪। অ্যাকিলিস তিনি কোনো পরিবারের দ্বায়িত্ব নিতে পারেন নি বা তার পরিবারের কারও পক্ষে হয়েও যুদ্ধ করতে আসেন নি।

৫।Achilles হেক্টরের চাচাতো বোনকে নিজের তাঁবুতে আটক রাখে এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।

৬।Achilles হয়ে যখন তার বন্ধু Patroclus ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় তখন হেক্টরের হাতে নিহত হয়।এই খবর শুনার পর অ্যাকিলিস এতোটাই ক্রোধ তার ভিতরে জন্ম নেয় তখন সে হেক্টর করে হত্যা করার জন্য বেরিয়ে যায়।

৭।অ্যাকিলিস যখন হেক্টর করে হত্যা করার জন্য বেরিয়ে যায় তখন হেক্টরের চাচাতো বোন বলছিলো He is a good men.তাকে মারবেন না কিন্তু অ্যাকিলিস তা কর্ণপাত করেনি।

৮।তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একজন স্ত্রী তার স্বামীকে হারালো,একজন সন্তান তার বাবাকে হারালো,একজন পিতা তার সন্তানকে হারালো এবং একজন ভাই,তার ভাইকে হারালো।

৯।অ্যাকিলিস নিজের ক্রোধ নিজেকে ধ্বংস করেছে।

১০।অ্যাকিলিস হেক্টর লাশ এসে তার বন্ধুর অন্তক্রিসের পাশে রেখে ছিলো।পরে হেক্টরের বাবা একদিন রাতে এসে তার ছেলের লাশ দেওয়ার জন্য অনেক অনুরোধ করে অ্যাকিলিসের কাছে।অ্যাকিলিস পরিশেষে হেক্টরের লাশ দিয়ে দেয়।

জাহাঙ্গীর হাওলাদার, ইংরেজি বিভাগ

Comments

Popular posts from this blog

Who is protagonist hero?It is bangla translation

The way of the world বাংলা

Metamorphosis by Franz Kafka 4th year